শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

কোটার কাঁটা

সামগ্রিক ভাবে কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন কিন্তু একেবারেই কোটা পদ্ধতির বাতিলের পক্ষে আমি নই, সঙ্গত কারণেই!

আমদের মতো অর্থনীতিক ভাবে বৈষম্য মূলক দেশ গুলতে শিক্ষার সুযোগ সবার সমান নয় যেখানে শিক্ষা এখন পুর মাত্রাই বাণিজ্যিকযার টাকা আছে সে শিক্ষা কিনে নিতে পারছেনআমাদের গ্রামের স্কুল, উপজেলা এমনকি জেলা গুলতেও ভাল মানের শিক্ষার সুযোগ এখনও কম, তারপর আছে বিভিন্ন পদ্ধতির শিক্ষা ব্যবস্থা, এক কারিকুলামের শিক্ষা জানিনা আমরা আদোও চালু করতে পারবো কিনা
পিছিয়ে পরা জনগোষ্ঠী, জনপদের জন কিছু সুবিধা রাখলে ক্ষতি কি আনুপাতিক হার নিয়ে ভাব বার প্রয়োজন রয়েছে

মুক্তিযুদ্ধর বিষয়টা একটু ভিন্নই বটে একটা বিশেষ সম্মান দেখানো, চাইলেই আমাদের আর কোন প্রজন্ম এমন সম্মানের অংশীদার হতে পারবেনা

আর তারা যে একেবারেই মেধাহীন এমনটা বোধহয় ঠিক নয়
দুর্দান্ত মেধাবীদের মেধার পরিচয় তো আমরা পাচ্ছিই অর্থ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আরও কতোকি

এর বাইরেও আমাদের আরও অনেক কোটা আছে , ক্ষমতাসীন দলের কোটা, স্বজন প্রীতি কোটা, অর্থ কোটা। 

বাতিল যদি করতেই হয় এগুলো করাই কি বাঞ্ছনীয় নয় ?


১৩ই জুলাই, ২০১৪
ঢাকা।