মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

“ক্ষমা করে দিও বিশ্বজিত, তোমাকে আমরা বাঁচাতে পারিনি “


স্বাধীনতার ৪২ বছর পরে এসে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে যে আকাঙ্ক্ষা, যে মূল্যবোধ নিয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, সাধারণ মানুষ জীবন দিয়েছিল তা কি এভাবেই ক্ষতবিক্ষত হবে।
পারসপারিক সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানোর মূল্য বোধ গুলো এতটাই ভোঁতা হবে, সেদিনের সেই জীবন দেওয়া মানুষ গুলো নিশ্চয়ই ভাবেনি।
৪২ বছরে আমরা এগিয়েছে অনেক, রাস্তা–ঘাট, বহুতল ইমারত আর

কতকি শুধু মাত্র টেলিভিশন চ্যানেলই আছে আমাদের ২০ থেকে ২৩ টি সংবাদ পত্র অগণিত, শুধু হারিয়েছি মূল্য বোধ।

বিশ্বজিতের মৃত্যুর ভিডিও দেখতে গিয়ে আমার একটাই প্রশ্ন জাগে, আশেপাশে অনেক মানুষ হয়তো সেখানে ছিলও, টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, সংবাদপত্রের সাংবাদিক মিলিয়ে ৫০ জনত হবেই। তারা হয়তো একটু চেষ্টা করলেই কি প্রতিবাদ করতে পারতেন না ! অবশ্য সাংবাদিক ভাইদের দায়িত্বত শুধু ছবিই তোলা......।।

কতটা মূল্য দিলে আসলে বোধ গুলো তৈরি হয় জানিনা !!
 

১১ই ডিসেম্বর, ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন